আমি তোমার প্রেমে পড়েছি এই কারণে নয় যে তোমাকে পেলে আমার জীবন সহজ হয়ে যাবে। আমি পড়েছি কারণ আমার কাছে সত্য মানে নিজের হৃদয়কে অনুসরণ করা।
আমার হৃদয় নির্বোধ নয়; সে জানে এই পথটা কঠিন হবে। সে আমাকে বলে নিজেকে বদলে ফেলতে, পুরনো ভুলগুলো ছেড়ে নতুন করে গড়ে উঠতে। সে দ্বিধা করে না—কারণ সে জানে আমার সুখ কোথায়, আর সেই পথে পৌঁছানোর প্রতিটি পথেই দাঁড়িয়ে আছ তুমি।
যারা সহজ পথ চায়, চলুক না তারা তাদের মতো। কিন্তু আমি তা নই। আমি সেই মানুষ, যার জীবন যতই পূর্ণ মনে হোক না কেন, তোমাকে ছাড়া তা সব সময়েই অপূর্ণ থেকে যাবে।
- জেহান আলী
Tags:
জেহান আলী