আইনপত্র
১. জমি সংক্রান্ত বিরোধ ও প্রাথমিক আইনি পদক্ষেপ
আমাদের দেশে জমিজমা সংক্রান্ত বিরোধ অত্যন্ত পরিচিত একটি সমস্যা। স্বত্ব দখল, সীমানা বিরোধ কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির বণ্টন না হওয়া থেকে দীর্ঘমেয়াদী মামলা-মোকদ্দমার সৃষ্টি হয়।
আইনের চোখে অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই জমির প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: খতিয়ান, দলিলের জাবেদা নকল ও দাখিলা) সঠিকভাবে যাচাই ও সংরক্ষণ করা আবশ্যক। কোনো ধরণের বেদখলের আশঙ্কা তৈরি হলে ফৌজদারি কার্যবিধির ১৪৪ বা ১৪৫ ধারার অধীনে প্রতিকার চাওয়ার বিধান রয়েছে।
২. পারিবারিক সহিংসতা ও সুরক্ষায় আইনের বিধান
পারিবারিক সহিংসতা কেবল শারীরিক নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানসিক, অর্থনৈতিক এবং মৌখিক নির্যাতনও এর অন্তর্ভুক্ত। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন অনুযায়ী ভুক্তভোগী নারী বা শিশু আদালতের কাছে জরুরি সুরক্ষা আদেশ প্রার্থনা করতে পারেন।
আইনি সচেতনতা থাকলে প্রতিকার পাওয়ার পথ অনেকটাই সুগম হয়।
৩. সাইবার অপরাধ ও সাধারণ মানুষের আইনি সুরক্ষা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো বা সম্মানহানি করা প্রচলিত অপরাধের রূপ নিয়েছে। সাইবার স্পেসে কোনো ধরনের প্রতারণা বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হলে তাৎক্ষণিক প্রমাণ (স্ক্রিনশট, লিংক) সংরক্ষণ করে নিকটস্থ থানায় জিডি করা এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জানানো জরুরি।