যা তোমার ভাববার বিষয় নয় তা এড়িয়ে চলো

আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া সাল্লিম।

তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তুমি গ্রহণ করো আর যা প্রয়োজন নেই তা বর্জন করো। যা তোমার সাথে সম্পর্কিত তা নিয়ে ভাবো আর যা তোমার সাথে সম্পর্কিত নয় তা এড়িয়ে চলো। উদাহরণস্বরূপ, যদি দুজন মানুষের মাঝে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব দেখা দেয়, এমনকি তারা যদি একে অপরের সাথে তর্কে বা মারামারিতেও লিপ্ত হয়, তবে সেটা বিশ্লেষণ করার চেষ্টা কোরো না। এমন অবস্থায় পড়লে তোমার দায়িত্ব কী? তোমার দায়িত্ব হলো সেখান থেকে দূরে থাকা। কারণ তুমি হয়তো সঠিকভাবে বিষয়টি বিশ্লেষণ করতে পারবে না। তাই কোনো কিছু শুনেই বা জেনেই একে বা ওকে দোষারোপ করতে যেয়ো না, যেহেতু তুমি জানো না কে সত্যের ওপর আছে আর কে নেই।


মওলানা শেখ হিশাম কাব্বানী 

এ কারণেই নবিজি ﷺ এর হাদিসে এসেছে, "আল ক্বাতিল ওয়াল মাক্বতুল ফিন নারি আবাদান" অর্থাৎ হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই চিরকাল জাহান্নামে থাকবে। সাহাবিগণ বললেন, "নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে তা তো আমরা বুঝতে পারলাম না।" নবিজি ﷺ বললেন, "যাকে হত্যা করা হয়েছে, সে কিছুক্ষণ পর হত্যাকারী ব্যক্তিকেই হত্যা করতে যাচ্ছিল।" অর্থাৎ, তার উদ্দেশ্যও ছিল হত্যা করা!

সুতরাং, আসলে কী ঘটছে  বা কেন ঘটেছে তা তুমি জানো না। তাই, আদব বা শিষ্টাচার হলো না জেনে কোনো মতামত দেওয়া থেকে বিরত থাকা, অথচ, অনেক মানুষ সংবাদে কোনো কিছু দেখলেই নিজেদের মতামত দিতে শুরু করে। সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে তুমি অবগত নও, তাই যখন তুমি কোনো মতামত দাও, তা সম্পূর্ণ ভুল বা মিথ্যাও হতে পারে।


🌹 মওলানা শেখ হিশাম কাব্বানী (ক্বাদ্দাসাল্লাহু সিররুহু)

সোহবত/বয়ান, ফেন্টন, মিশিগান

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০০৬ 

#sufilive 💚

নবীনতর পূর্বতন