শুভ নববর্ষ, ১৪৩৩

আজ পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের এই প্রভাতে “সাহিত্যনামা” পরিবারের সকল পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।


বৈশাখের এক নিগূঢ় অর্থ, নতুন যাত্রা-সকল অতীত জরা-ক্লেশ ঝেড়ে ফেলে নতুন করে পথচলার এক দৃঢ় আহ্বান। রবীন্দ্রনাথের কণ্ঠে ধ্বনিত হয়—

“এসো, এসো, এসো হে বৈশাখ

তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক...”

আবার তাঁর সহজ স্নিগ্ধতা আচড়ে ভেসে ওঠে বৈশাখে বাংলার অপরূপ সৌন্দর্য—

“আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।”

অন্যদিকে বিদ্রোহের কবি নজরুল আমাদের শেখান নতুনের জয়ধ্বনি তুলতে—

“ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়

তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

ধ্বংস দেখে ভয় কেন তোর,

প্রলয় নূতন সৃজন বেদন

আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন,

তাই যে এমন কেশে-বেশে

মধুর হেসে,

ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর।”

ধ্বংসকে ভয় না পেয়ে, প্রলয়ের মধ্যেই নতুন সৃষ্টির সম্ভাবনা দেখার এই শক্তিই হোক আমাদের প্রেরণা। নতুন বছর আমাদের জীবনে আনুক নির্মলতা, সাহস, সৃষ্টিশীলতা আর সত্যের পথে অবিচল থাকার শক্তি।

সাহিত্যনামার প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনা হয়ে উঠুক নতুন সময়ের আলোকবর্তিকা।

শুভ নববর্ষ ১৪৩৩।

নবীনতর পূর্বতন