প্রকাশিত হলো সাহিত্যনামার 'বিশেষ সংখ্যা, ২০২৬'





মুক্ত সাহিত্যচর্চার মাধ্যম 'সাহিত্যনামা'-এর নতুন বিশেষ সংখ্যা (মার্চ, ২০২৬) প্রকাশিত হয়েছে । ফাল্গুন ১৪৩২ বাংলা ও রমাদান ১৪৪৭ হিজরি উপলক্ষে প্রকাশিত  এই বিশেষ সংখ্যাটির মূল উপজীব্য হলো ইলমে তাসাউফ, সুফিবাদ এবং ইসলামের চিরন্তন আধ্যাত্মিক বাণী।

আত্মশুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের আধ্যাত্মিক পথ হিসেবে সুফিবাদ বা তরিকার ওপর এই সংখ্যায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে । বাহ্যিক আমলের পাশাপাশি মানুষের ভেতরের জগত বা আত্মাকে পরিশুদ্ধ করার বিজ্ঞানই যে ইলমে তাসাউফ, তা এই সংখ্যার সম্পাদকীয় ও প্রবন্ধগুলোতে সুচারুভাবে ফুটে উঠেছে ।

সাহিত্য ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়ে সাজানো এই সংখ্যায় পাঠকদের রুহানি খোরাক জোগাতে বেশ কিছু আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে: বিশ্ববরেণ্য সাধক মওলানা জালালুদ্দিন রুমি এবং আল্লামা ইকবালের কবিতার ভাবানুবাদ । বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের আধ্যাত্মিক কবিতা 'হে আমার আরম্ভ ও শেষ' ।শান্তি, মানবতা ও কল্যাণের ঐশ্বরিক দূত মওলানা শেখ হিশাম কাব্বানীর বর্ণাঢ্য জীবনী, দাওয়াহ মিশন ও আধ্যাত্মিক উত্তরাধিকারের বিস্তারিত আলোচনা। লেখক জেহান আলীর গভীর জীবনবোধ ও আত্মদর্শন নিয়ে একগুচ্ছ বিশেষ লেখা ।

ঢাকা ধানমন্ডির জিগাতলা থেকে প্রকাশিত এই বিশেষ সংখ্যাটির প্রকাশক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন  এবং ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মো. রিদওয়ান আল হাসান । এই সংখ্যাটি সাহিত্যপ্রেমী এবং আধ্যাত্মিক পিপাসু পাঠকদের চিন্তার জগতে নতুন খোরাক জোগাবে বলে আশা প্রকাশ করেছে সাহিত্যনামা পরিচালনা পর্ষদ ।

সফটকপি পড়তে ভিজিট করুন: সাহিত্যনামা বিশেষ সংখ্যা, ২০২৬

-সাহিত্যনামা সম্পাদকীয় 

নবীনতর পূর্বতন