মৃত্যু

মৃত্যু

মূল: আল্লামা ইকবাল

কবরেও জেগে থাকতে হয়,

সেই অঘোর বিরহ আর তীব্র আকুলতা, আগ্রহ আর ব্যাকুলতা নিয়ে,

ভালোবাসা নিয়ে। প্রেমিককে জড়িয়ে ধরার অমোঘ সাধ নিয়ে।

যদি হৃদয় জিন্দা থাকে, 

তবে মরণ কোনো ঘুম নয় ।


চন্দ্র-তারা স্ফুলিঙ্গ সম, কেবল ক্ষণিকের খেলা, 

খুদির শরাবের ঘোরে কেটে যায় অনন্ত বেলা।


আজরাইল কেবল ছুঁয়ে যান মাটির দেহ, 

অস্তিত্বের শেকড়ে নাগাল পায় না কেহ।


তাই, প্রেমিকের মৃত্যু নাই, 

আছে শুধু প্রেম, প্রেমালাপ, 

সুমধুর বাক্যবিনিময়। 

আর আছে মহাকালের বাগিচায়, নূরের সিলসিলায়

দুনিয়াতে অসম্ভব সব ভালোবাসা- 

প্রকাশের অফুরান সময়। 


অনুবাদ: সাহিত্যনামা সম্পাদকীয় 
নবীনতর পূর্বতন