যে রাতে মোর দুয়ারগুলি


 যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥
সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,
          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।
          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!
সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,
          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥
          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?ঁ



যে রাতে মোর দুয়ারগুলি
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীনতর পূর্বতন