আত্ম-সমর্পণ

গোলাম মোস্তফা

 ওগো দুঃখ, ওগো আমার বিজয়ী সম্রাট, 
আত্ম-দানের লিপিখানি এনেছি আজ বয়ে- 
নম্রশিরে করব তাহা পাঠ। 
বিরাম-বিহীন সুখের মোহে মগ্ন ছিল প্রাণ, 
হঠাৎ তুমি কখন এসে আমার হৃদয়-দেশে 
করলে চরণ দান, 
তখন প্রভু, তোমায় আমি চিনতে পারি নাই, 
বিপুল বলে পথ আগমি দাঁড়িয়েছিলাম তাই,- 
সুদ্ধ করে দিয়েছিলাম যা' ছিল পথ-ঘাট।। 
সত্যিকারের তুমিই রাজা, তোমারি সব দেশ, 
সুখ ছিল সে হৃদয় জুড়ে, মিথ্যা তাহার বেশ- 
এত বড় সত্য কথা বুঝিনি এক লেশ! 
হঠাৎ সে ভুল ভেঙে গেছে, বুঝেছি আজ থির- 
এই জীবনে তোমার ছিল অধিকারের দাবী, 
তুমিই জয়ী বীর! 
ক্ষমা কর ধুষ্টটা মোর, দাও চরণে ঠাঁই, 
আইন-মানা প্রজা আমি- বিদ্রোহ আর নাই! 
এখন তুমি যেমন খুশী বিছাও রাজ্য-পাট।। 
নবীনতর পূর্বতন