অনুপমা

শাব্বির আহাম্মেদ রাকিব

তুমি চাঁদেরই মতো অনুপম
আর অমনি সেই নিমেষে,
মম নিখিল দৃষ্টি গগন হতে বিচ্যুত হয়ে
একান্তভাবে তোমাতেই নিবিষ্ট হবে।

আজ নিশীথে এই শশী যেভাবে মম অন্তরে
এক পরম প্রশান্তির সুর বাজাচ্ছে,
মম বিশ্বাস━তব শুভ আগমনও ঠিক তেমনই
এক গভীর আনন্দ━শান্তিতে ভরিয়ে দেবে এ হৃদয়।

তখন মোর কেবলই সাধ জাগবে,
তব পানে একমনে চেয়ে থাকা―
যেভাবে অনুরাগে ভরা প্রতিটি গোধূলিলগ্নে,
প্রতিটি সাঁঝের আঁধারে আর নিস্তব্ধ যামিনীতে
আমি চেয়ে রই ওই দূরের সোম━সুধার পানে।

হয়তো বা কোনো এক অলকানন্দা রাতে, এই একই জ্যোৎস্নাতলে,
আমাদের নিভৃত নীরবতাই নিবেদন করে দেবে
হৃদয়ের সেইসব গোপন ব্যাকুলতা―
যা ব্যাকরণের কোনো শব্দে কখনো ব্যক্ত করা যায় নাই।
নবীনতর পূর্বতন