মৃত্যু, যাকে জীবন বলে জানি

যার নামের ধ্বনি, পায়ের আওয়াজ, যার মুখের অবয়ব তোমার মৃত আত্মায় জীবন সঞ্চার করতে পারে না, তার সাথে পুরো জিন্দেগী কাটিয়ে দিলেও সেটা উৎসব হয় না। ভালবাসার মানুষের এক মুহূর্তের চিন্তা জীবনের সমস্ত উৎসবের আনন্দের চাইতেও অনেক বেশি সুখের, তাকে কাছে পাবার আশা অনেক নিগুঢ় সত্য। কেন? কারণ সেরকম মানুষ তোমাকে সাহায্য করে, নিজেকে নতুন করে চিনে উঠতে। তোমার কাছে মনে হয় তুমি তাকে কি ভীষণই না ভালবাসো। হ্যা, বাসো তো বটেই। কিন্তু আসলে সেই মানুষটা তোমাকে ভালবাসে তার চাইতে অনেক অনেক বেশি। এতটাই বেশি, যে ওই পাহাড়-সমান ভালবাসার চূড়ার দিকে যেতে যেতে তুমি বুঝতে শেখ, আসলে সেটা  তার জন্য তোমার ভালবাসার পাহাড় নয় - এটা তোমার নিজের – একান্ত আপন বাস্তবতার পথ। শুরুতে তোমার হাত ধরে এগিয়ে দিয়েছিল সে, যাতে তুমি ভয় না পাও, পা পিছলে পড়ে না যাও। আর শেষে? শেষে তুমি নিজেই নিজেকে দেখতে পাও, সেই অজানা অচেনা ‘তুমি’ – যে কিনা পাহাড়ের চূড়ায় বরাবরই দাঁড়িয়ে ছিল, বিজয়ী, দুঃসাহসী, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সেই ‘তুমি’ -র সাথে এই ‘তুমি’-র যখন দেখা হয়ে যায় – সেই ক্ষণটাকেই অনেকে বলে মৃত্যু, যা কিনা একটা পর্বতে আরোহণের উদযাপন — অন্য আরেকটা মহিমান্বিত যাত্রার পবিত্র সূচনালগ্ন। 

মৃত্যু, যাকে জীবন বলে জানি


জেহান আলী 

নবীনতর পূর্বতন