নির্মমতা
এম. আর. সুমন
এম. আর. সুমন
![]() |
| কবি, লেখক, সরকারি ব্যাংক কর্মকর্তা এম. আর. সুমন |
কী নির্মম একেকটা রাত
রেলস্টেশনের ওভারব্রিজ
ব্রিজের মোড়ের ফুটপাত
পাটগুদামের চিপাটা
যেখানে সন্ধ্যায় চায়ের আড্ডা বসে
গভীর রাতে দেখেছো কখনো?
স্টেশনের কৃষ্ণচূড়ার চত্ত্বরে
অনেক ভাষণ দেখেছো
দেখেছো কি সন্ধ্যা রাতের পর
মানুষের ঘুমন্ত শহর?
তাদের কাটে কী নির্মম একেকটা রাত?


