তিনি ছিলেন দেশের বরেণ্য পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রয়াত ড. এম শমসের আলীর সহধর্মিণী। তবে কেবল এই পরিচয়েই তিনি আবদ্ধ ছিলেন না; নিজ গুণে ও কর্মে তিনি ছিলেন আলোকিত এক নারী। দেশের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে মেরি কুরি স্কুলের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে তাঁর অসামান্য অবদান, মেধা ও নিরলস পরিশ্রম চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার প্রসারে তাঁর এই একনিষ্ঠ সাধনা আগামী প্রজন্মের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
আমরা পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার অনন্ত শান্তি ও মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পবিত্র রমাদানের শুরুতেই মহামান্বিত এই সময়ে তাঁর প্রয়াণ আখিরাতে তাঁর মাকাম বৃদ্ধির একটি ওসিলা হোক।
একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন, গুণগ্রাহী এবং মেরি কুরি স্কুলের অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন শোক সইবার শক্তি পরম করুণাময় তাঁদের দান করুন।
শোকান্তে,
সাহিত্যনামা পরিবার