চোখ মুছে নাও, হে মুসাফির,
আরও অনেকটা পথ পাড়ি দেবো।
কান্নায় আরও ভিজে যাক শিশির,
জেগে ওঠো, এখনই তো রথে উঠবো!
শির উঁচু করো, মুসাফির-
স্পষ্ট করে স্বপ্নটা নাও বুনে
ভুল হোক না এই কবির-
রণ চলো সত্যটা দেখেশুনে।
ধীর নয়, দ্রুত পা চালাও, মুসাফির-
হিয়ায় প্রজ্জ্বলিত আলো ছড়িয়ে দাও,
জড়তা নয়; চলো গড়ি রঙ্গিন মহানীড়,
জ্যোতির্ময় সন্ধ্যের পথে পথে-
অমিয় ভালোবাসা জুড়ে দাও।
হে মুসাফির, চলো অক্লান্ত ঐশ্বর্যের রেখা আঁকি-
নীরব কথামালায় সঞ্জীব মননের প্রেমের গল্প লিখি!
হে মুসাফির, চলো কঠিন পথটাকেই আমরণ পাথেয় করি-
আর, আত্মম্ভরি অহম কঠোরতার টুটি চেপে ধরি!
Tags:
বাংলা কবিতা
