মওলানা শেখ হিশাম কাব্বানীর জন্মদিনে মওলানা রুমির কবিতা 'মুর্দা বুদাম, জিন্দা শুদাম'


মুর্দা বুদাম, জিন্দা শুদাম, গিরিয়া বুদাম, খাঁদা শুদাম
দৌলতে-ইশ্‌ক আমদাম-ও-মান, দৌলতে-পায়ন্দা শুদাম


গুফ্‌ত কি দিওয়ানা নই, লায়েকে-এইঁ খানা নই
রফ্‌তাম-ও-দিওয়ানা শুদাম, সিলসিলা দর জিন্দা শুদাম

গুফ্‌ত কি বা-বাল-ও-পরি, মান পর-ও-বালাত নাদেহাম
দর হাওয়াসে-বাল-ও-পরশ, বে-পর-ও-পরকান্দা শুদাম

তাবিশে-জাঁ ইয়াফ্‌ত দিলাম, নূরে-জাহাঁ ইয়াফ্‌ত দিলাম
আতলাসে-জাঁ ইয়াফ্‌ত দিলাম, দুশ্‌মনে-এইঁ জিন্দা শুদাম

সূরতে-জাঁ ওয়াক্তে-সাহার, লাফ হামি-যাদ দর নজর
বান্দা-ও-খার বান্দা বুদাম, শাহে-খোদা বান্দা শুদাম


আজ তু-আম, এই শোহরা-ক্বমর, দর মান-ও-দর খুদ মান নিগর
কাজ আসরে-খাঁদা-ই-তু, গুলশানে-খাঁদান্দা শুদাম

জোহরা বুদাম, মাহ শুদাম, চর্খে-দু সদ আহ শুদাম
ইউসুফ বুদাম, অকনূঁ ইউসুফ-রা বান্দা শুদাম।



বাংলা:

আমি মৃত ছিলাম, তুমি আমাকে জীবিত করেছো।
আমি কাঁদতাম, তুমি আমাকে হাসিতে ভরিয়ে দিলে।

আমি প্রেমের রাজ্যে প্রবেশ করলাম,
আর আমি চিরস্থায়ী সম্পদের অধিকারী হয়ে গেলাম।

সে বলল, “তুমি পাগল নও,
তাই, তুমি এই ঘরের যোগ্য নও।”

আমি চলে গেলাম, আর সত্যিই পাগল হয়ে উঠলাম,
আর সেই পাগলামির মধ্যেই জীবন খুঁজে পেলাম, সত্য খুঁজে পেলাম।

সে বলল, “ডানা ও পালক থাকলেও
আমি তোমাকে উড়তে দেব না।”

ডানা পাওয়ার আকাঙ্ক্ষায়
আমি ডানাহীন ও দিশেহারা হয়ে পড়লাম।

আমার হৃদয় প্রাণের দীপ্তি পেল,
আমার হৃদয় জগতের আলো পেল,
আমার হৃদয় আত্মার রাজবস্ত্র পেল,
আর আমি এই মৃত্যুর শত্রু হয়ে উঠলাম।

ভোরের সময় আত্মার রূপ চোখের সামনে উদ্ভাসিত হলো,
আমি ছিলাম তুচ্ছ ও বন্দী, নিজের খায়েশের গোলাম,
কিন্তু, আমি স্রষ্টার প্রেমিক হয়ে গেলাম।

হে চাঁদের মতো প্রসিদ্ধ প্রিয়,
আমার ভেতরেই আমাকে দেখো।
তোমার একটুখানি হাসির ছোঁয়ায়
আমি হাস্যোজ্জ্বল এক উদ্যান হয়ে উঠেছি।

আমি ছিলাম শুক্রতারা, আমি চাঁদ হয়ে গেলাম,
আকাশ শত শত দীর্ঘশ্বাসে ভরে উঠল।

আমি ছিলাম ইউসুফ,
আজ আমি ইউসুফেরও দাস হয়ে গেলাম।


মওলানা জালালুদ্দিন রুমির (দেওয়ানে শামস/কুল্লিয়াতে শামস-ই-তাবরিজি) বিখ্যাত গজল 'মুর্দা বুদাম, জিন্দা শুদাম' মওলানা শেখ হিশাম কাব্বানী কাদ্দাসাল্লাহু সিররুহুর পবিত্র খোশরোজ শরিফে (জন্মদিন) সাহিত্যনামার পক্ষ থেকে মওলানার প্রতি উৎসর্গকৃত ❤️।

নবীনতর পূর্বতন